★★★ Balanced Diet(সুষম খাবার) ★★★

 ★★★ Balanced Diet(সুষম খাবার) ★★★

সুষম খাবার বলতে আমরা এমন খাবারের কথা বুঝি যাতে শরীরের প্রয়োজনীয় সবগুলো খাদ্য উপাদানই সঠিক পরিমাণে বিদ্যমান থাকে। এটি ব্যক্তি বিশেষে দেহের চাহিদা মেটায়। সর্বোত্তম স্বাস্থ্য এবং ওজন বজায় রাখার জন্য একটি সামগ্রিক ভারসাম্যযুক্ত খাদ্য গ্রহণ করা উচিত। নিয়মিত সুষম খাদ্য গ্রহণের ফলে আপনি আপনার মনকে দৃঢ় ও সুস্থ রাখতে পারবেন। অনেকে মনে করেন,পুষ্টিসম্মত সুষম খাবার খেতে হলে বেশি খরচ পড়বে, অনেক দামি হবে। কথাটা কিন্তু মোটেই ঠিক না। বুদ্ধি, জ্ঞান,দক্ষতা আর অভিজ্ঞতা দিয়ে বিবেচনা করে এবং ভেবে চিন্তে তালিকা করলে কম দামেই প্রয়োজনীয় সুষম পুষ্টি সমৃদ্ধ খাবারের যোগান দেওয়া যায়। সুস্থ দেহের জন্য খাদ্য উপাদান ছাড়াও পর্যাপ্ত পরিমাণে আঁশযুক্ত খাবার দৈনিক খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া প্রয়োজনীয় পরিমাণ নিরাপদ পানি পান করতে হবে।

সুষম খাবার গ্রহণ করার ক্ষেত্রে কিছু শর্ত পালন করতে হয়---
** প্রতিবেলায় খাবারে আমিষ, শর্করা, স্নেহ পদার্থ এই ৩টি শ্রেণীর খাবার অন্তর্ভুক্ত করে খাদ্যের ৬টি উপাদানের অন্তর্ভুক্তিকরণ নিশ্চিত করা।
** প্রত্যেক শ্রেণীর খাদ্য বয়স,লিঙ্গ ও জীবিকা অনুযায়ী সরবরাহ করা।
** দৈনিক ক্যালরির ৬০-৭০% শর্করা, ১০-২০% আমিষ ও ২০-৩০% স্নেহ জাতীয় পদার্থ থেকে গ্রহণ করা।

Comments